রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জানেন কি? লজ্জাবতী গাছে কোন রহস্য লুকিয়ে আছে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছুঁয়ে দিলেই যেন গাছটি নিজেকে গুটিয়ে নেয় নিজের মধ্যে, তারই নাম লজ্জাবতী। বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যে কোনো গাছ থেকে এ গাছকে চোখেও পড়ে সহজে। শুধু বৈশিষ্ট্য নয়, উপাদানেও অনন্য এবং নানা রহস্যে ভরা এই লজ্জাবতী গাছ।

গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লাজবন্তী গাছ নামেও পরিচিত। দেখতে একধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। অন্যান্য গাছের চেয়ে এ গাছ যেন অনেক বেশি স্পর্শকাতর। যে কারণে এ গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে। তবে আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এতে লুকিয়ে রয়েছে হাজারো গুণের রহস্য। আসুন জেনে নিই এ গাছের নানা রহস্যময়ী গুণ সম্পর্কে।

লজ্জাবতীর বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানা রহস্যে ভরা গুণের কথা উল্লেখ রয়েছে। যেমন: কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যে কোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যৌন রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার দারুণ কার্যকরী।

আরো পড়ুন : জলপাইয়ের উপকারিতা জানলে অবাক হবেন

শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যে কোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কাজে দেয়। এসব সমস্যার সমাধান পেতে ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করতে পারেন। এই ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্টই কাবু করে দিতে পারে এসব নানা শারীরিক সমস্যাগুলোকে।

যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা ২০ সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে ১৫ মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করতে পারেন। নিয়মিত এ অভ্যাসেই ম্যাজিকের মতো দাঁত ও মাড়ির ক্ষত নিমেষে দূর হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

সূত্র: টিভি নাইন

এস/ আই. কে. জে/


লজ্জাবতী রহস্যময়ী গুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250