সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নারকেল গুড়ের সুস্বাদু মেরা পিঠা যেভাবে বানাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চারদিকে শীতের আগমনী বার্তা। আর শীত মানেই বাহারী পিঠার সমাহার। শীতের পিঠার মধ্যে অন্যতম হলো নারকেল-গুড়ের মেরা পিঠা। অল্প কিছু উপকরণে খুব সহজেই এটি তৈরি করা যায়। শীতের বিকেলে এই পিঠা তৈরি করতে পারেন বাড়ির সবার জন্য। চলুন জেনে নেওয়া যাক নারকেল গুড়ের মেরা পিঠা তৈরির রেসিপি

উপকরণ : 

আতপ চালের গুঁড়া- ৩ কাপ

গুঁড়- ২ কাপ

কোরানো নারকেল- ১ কাপ

লবণ- সামান্য।

আরো পড়ুন : আমলকীর মোরব্বা তৈরির রেসিপি

পদ্ধতি :

একটি হাঁড়িতে গুড় দিয়ে তার সঙ্গে আড়াই কাপের মতো পানি দিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, এরপর তার সঙ্গে কোরানো নারকেল দিন। চুলা থেকে নামিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। একটু ঠাণ্ডা হয়ে এলে ভালোভাবে মথে নিন। এবার মণ্ডটি দিয়ে গোল ছোট ছোট বলের মতো করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করুন। ভাপে ১৫-২০ মিনিট রেখে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রেসিপি মেরা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250