বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্ষায় ঘনঘন বৃষ্টি হওয়ার কারণে কাপড় শুকনো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। দেখা যায় ঠিকভাবে কাপড় না শুকাতে পারার কারণে কাপড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যা খুবই অসহ্যকর। তবে বর্ষাকালে কিছু কৌশল অবলম্বন করলে সহজে কাপড়কে দুর্গন্ধ মুক্ত রাখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সে কৌশলগুলো...

- কাপড়ের সজীব রাখত্ব লেবু বা গোলাপের সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

- বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে শুকাতে দিন।

- জামা কাপড়ের ফাঙ্গাস দূর করতে ভিনেগার ও বেকিং সোডা বেশ কার্যকর। এছাড়াও দুর্গন্ধ দূর করতে এই উপাদানগুলো ভালো কাজ করে।

- কাপড় শুকানোর জন্য কখন রোদ উঠবে তার জন্য অপেক্ষা না করে ফ্যানের বাতাসে কাপড় ছড়িয়ে দিন বা জানালার কাছাকাছি স্থানে কাপড় শুকাতে দিন।

আরো পড়ুন: ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরাতে কি করবেন

- একসঙ্গে অনেকগুলো ময়লা কাপড় বেশকিছুদিন ফেলে রাখলে তা থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়। এ জন্য অনেকগুলো কাপড় একসঙ্গে না কেঁচে, অল্প অল্প করে কাপড় ধুয়ে ফেলুন। তাহলে আর কাপড় থেকে গন্ধ ছাড়বে না।

- এছাড়া ওয়ারড্রবে চক বা সিলিকনের পাউচ রাখলে তা কাপড়ের গন্ধ দূর করতে সাহায্য করবে। তাই ওয়ারড্রবে সব সময় কাপড় ভাঁজ করে রাখার সময় চক বা সিলিকনের পাউচ রেখে দিতে পারেন।

এম এইচ ডি/ আই.কে.জে/

বর্ষা ভেজা কাপড়ের দুর্গন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250