রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

দেশে দেশে ভিন্ন স্বাদের চা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

চায়ের কত ধরণ আর স্বাদ। বিশ্বের বিভিন্ন দেশে স্বাদে আলাদা হলেও এর কদর কিন্তু কোথাও কম নয়। চলুন জেনে নিই বিভিন্ন দেশে কী কী চা পাওয়া যায়-

বাংলাদেশ

রং চা, দুধ চা, মসলা চা, গ্রিন টি বা হারবাল টি।

সকালটা শুরু হয় এককাপ চায়ে। কাজে মনোযোগ দেয়ার আগেও চাই এককাপ। দুপুরের পর ক্লান্তি কাটাতে,কাজে চাঙা থাকতে আর সন্ধ্যার আড্ডায় চা ছাড়া চলেই না আমাদের। চায়ের স্বাদ বাড়াতে চায়ে যোগ হয় লেবু, আদা, তুলসি-পুদিনা, কখনও বরফ কখনো ক্রিম।  

ভারত

বাড়িতে কোনো অতিথি এলে প্রথম চা দিয়েই আপ্যায়ন করে ভারতীয়রা। দার্জিলিং-টি আসাম টি দুনিয়া বিখ্যাত।  

চীন

প্রথম চায়ের প্রচলন শুরু হয়েছিল চীনে। ব্ল্যাক টি, রেড টি চাষ হয় চীনে। ব্ল্যাক টি চীনে সতর্কতা বাড়ানো, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহৃত হয়।

আরো পড়ুন : ত্বকে কেন মাখবেন সরিষার তেল?

জাপান

যদি সবচেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যকর গ্রিন টি খেতে চান তা হলে আপনাকে অবশ্যই খেতে হবে জাপানের মাচা। চিকিৎসকরা বলে থাকেন অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ এই চা ক্যানসারে প্রতিরোধ দারুণ উপকারী।

থাইল্যান্ড

তেঁতুল ও স্টার আনিজ দেওয়া একটু মিষ্টি স্বাদের চা খেতেই পছন্দ করেন থাই-রা।  

ব্রিটেন

ব্রিটিশদের কাছে চা একটা রাজকীয় ব্যাপার। দুধ চা তাদের বেশি পছন্দ, তবে ব্ল্যাক, গ্রিনও পান করেন।

এস/ আই. কে. জে/ 

চা বিভিন্ন দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250