সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

যৌবন ধরে রাখতে খান থানকুনি পাতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

প্রায় সবাই কমবেশি ভেষজ জিনিসে ঝুঁকছে। কারণ কৃত্রিম জিনিস আসলে শরীরের জন্য একেবারেই ভালো নয়। হাতের নাগালে অনেক কিছুই চোখে পড়ে কিন্তু ব্যবহারবিধি না জানার কারণে তা অগোচরেই থেকে যায়। তেমনি একটি প্রাকৃতিক জিনিস থানকুনি পাতা। এটি খেলে আপনার বয়স কমে যাবে।

যৌবন ধরে রাখতে থানকুনি পাতার রস খুব কাজে দেয়। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে। আত্মবিশ্বাসও বেড়ে যায় অনেকখানি। চিকিত্‍সকদের মতে, থানকুনি পাতায় এমন ভেষজ গুণ রয়েছে, নিয়মিত খেলে পেটের অসুখে কোনও দিনও ভুগতে হবে না। শরীর সতেজ থাকে, ছোটবেলা থেকে খেলে বুদ্ধির বিকাশ হয়।

আরও রয়েছে থানকুনি পাতার হরেক গুণ-

১.  শীতকালে আমাদের চামড়ায় শুষ্কতা দেখা দেয়। এসময় মৃতকোষের ফলে শুষ্ক হয়ে যায় চামড়া। থানকুনি পাতার রস মৃতকোষগুলোকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়।

আরো পড়ুন : টাক মাথায় চুল গজানোর সহজ তিন উপায়

২. পেটের রোগ থেকে বাঁচতে থানকুনি পাতার বিকল্প নেই। নিয়মিত খেলে যে কোনও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে পেট নিয়ে কোনও দিনও সমস্যায় ভুগতে হয় না।

৩. শুধু পেটই নয়, আলসার, একজিমা, হাঁপানি-সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে। ত্বকেও জেল্লা বাড়ে।

৪. থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

৫. এটি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

৬. পুরনো ক্ষত সারাতে থানকুনি পাতা সিদ্ধ করে তার পানি লাগালে সেরে যায়। সদ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে, ক্ষত নিরাময় হয়ে যায়।

৭. থানকুনি পাতা চুল পড়া কমিয়ে দেয়। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে।

৮. বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে। আত্মবিশ্বাসও বেড়ে যায়।

এস/ আই. কে. জে/ 

যৌবন থানকুনি পাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250