বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

শীতে ছেলেদের চুলের যত্নে জেনে নিন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

একটা সময় রূপচর্চা বলতেই নারীদের কথা চলে আসতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন ঘটেছে। এখন ছেলে বা পুরুষরাও রূপচর্চার ক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও এখন নিজেদের রূপচর্চার দিকে নজর দিয়েছেন। 

স্বাভাবিকভাবেই পুরুষদেরকে ঘরের বাইরে বেশি সময় কাটাতে হয়। রোদে পুড়ে ও শীতকালে ধুলোবালির প্রলেপে ত্বকের সঙ্গে সঙ্গে রুক্ষ ও ম্লান হয়ে যায় তাদের চুল। তাই পুরুষদের চুলের রুক্ষতা দূর করতে নিয়মিত যত্নের প্রয়োজন।

চুল, দেখতে কালো হলেও এটাই কিন্তু সৌন্দর্যের প্রধান অনুষঙ্গ! আর এটা শুধু মেয়ে নয়, ছেলেদেরও। ফ্যাশন ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি।

তবে মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ্ম ও চিটচিটে হয়ে যাওয়া যেন চুলের সাধারণ সমস্যা। সাধারণত হঠাৎ করে ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায়। ফলে এসব সমস্যা হয়ে থাকে। তাই খুশকিমুক্ত চুলের যত্ন নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন : বিয়ের মরশুমে ত্বককে রাখুন সুন্দর

খুশকির জন্য কার্যকর টোটকা হলো- লেবু ও পেঁয়াজের রস এক করে চুলে মেশানো। চুলে খুশকি দূর করার জন্য মাথায় গরম তেল ম্যাসাজ করাটাও বেশ উপকারী।   

প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার না করে সপ্তাহে দু’বার দেওয়া ভালো। তবে খুশকির সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শীতকালে অনেকেরই চুল রুক্ষ্ম হয়ে যায় এবং এক ধরনের চিটচিটে ভাব চলে আসে। এতে অনেক সময় চুলের আগা ফেটে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন।  

প্রথমে একটি স্টিলের বাটিতে নারকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে একটা কাঁচা আমলকী কেটে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চুলার উপর একটা কাপড় দিয়ে ধরে কিছুক্ষণ গরম করে নিতে হবে।  

কিছুক্ষণ রেখে কুসুম গরম থাকতে চুলের আগা ও গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ম্যাসাজ করতে হবে।  

কখনোই খুব গরম তেল চুলে লাগানো উচিত নয়। এতে চুল উঠে যেতে পারে। সারা রাত চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষ্ম ভাব কেটে যাবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে উজ্জ্বল। তবে যাদের ব্রনের সমস্যা আছে তারা চুলে তেল লাগিয়ে রাতে না ঘুমানোই ভালো।  

এস/ আই. কে. জে/ 

টিপস ছেলেদের চুলের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250