রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন মধুর ফেস মাস্ক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মধুর হাজার গুণাগুণ রয়েছে তা কমবেশি আমরা সবাই জানি। মধুর ব্যবহার শুধু সর্দি-কাশি কমাতেই সাহায্য করে না, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে। মধুতে রয়েছে ভিটামিন বি-১ , ভিটামিন বি-২ , ভিটামিন বি-৩, ভিটামিন বি-৫, ভিটামিন বি-৬। এছাড়াও এতে রয়েছে জিঙ্ক, কপার ও আয়োডিনের মতো উপাদান। মধুর নানা ধরনের ঔষধি গুণ সর্দি-কাশির মত রোগ প্রতিরোধ করে, স্মৃতি শক্তি বাড়ায় এবং ক্ষত স্থান নিরাময়েও খুব ভালো কাজ করে। এছাড়াও মধু রূপচর্চায় ব্যবহার করা হয়।

ত্বকের শুষ্কতা এবং ডিহাইড্রেশন দূর করতে মধু খুবই উপকারী। শুধু তাই নয়, মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাবলী ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সূক্ষ্ম রেখা এবং বলিরেখা দূর করতে সক্ষম। অর্থাৎ রূপচর্চার ক্ষেত্রেও মধুর যথেষ্ট গুণ রয়েছে।

আরো পড়ুন : ত্বকের সমস্যার সমাধান মিলবে জবার টোনারে

শীতকালে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানের জন্য অনেকেই নানান ক্রিম এবং কসমেটিকস ব্যাবহার করেন। মধু ব্যবহার করে শীতের এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শীতকালের শুষ্ক এবং রুক্ষ আবহাওয়ার প্রভাবের জন্য আমাদের ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য মুখে মধুর মাস্ক ব্যবহার সবচেয়ে বেশি উপকারী। এতে ত্বক নরম, কোমল এবং উজ্জ্বল করে তোলে। 

বাড়িতে খুব সহজেই আপনিও মধুর মাস্ক তৈরি করতে পারেন। এর জন্য দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ পুষ্টিকর ক্যারিয়ার তেল, যেমন জোজোবা বা বাদাম তেল মেশাতে হবে। তারপর মিশ্রণটির সঙ্গে এক চা চামচ সাধারণ দই যোগ করুন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে নিন এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি  দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এই উপকরণটি ত্বক নরম, মসৃণ এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।

এস/ আই. কে. জে/ 

ত্বকের যত্ন মধুর ফেস মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250