মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

সম্পর্কে ‘স্পেস’ বলতে কী বোঝায়? সম্পর্ক টিকিয়ে রাখতে এটি কতটা প্রয়োজন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমরা সারা জীবন কোনো না কোনো সম্পর্ক বয়ে বেড়াতে থাকি। সেটি হতে পারে দাম্পত্য, পারিবারিক, বন্ধুত্বের সম্পর্ক। একটি সম্পর্কে থাকার অর্থ হলো 'একে অপরের পাশে থাকা', যে কোনো সমস্যায় নিজেদের সামনে এগিয়ে নিয়ে চলা। সম্পর্কে থাকার পরও পরস্পরের মধ্যে 'ব্যক্তিগত পরিসর' থাকা খুবই জরুরি আর সেটি সব ধরনের সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য।

সম্পর্কে নিজস্ব পরিসর থাকা দরকার। সম্পর্কে রয়েছে বলে স্বাধীনভাবে নিজের মতো করে কেউ সময় কাটাতে পারবে না, এমন কথা কোথাও লেখা নেই। দু'জনেরই নিজের জগতে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। দম্পতি হলেও মনে রাখা উচিত তারা দুজন আলাদা মানুষ। 

সম্পর্কে ব্যক্তিগত স্পেস কী

একটি সম্পর্কের মধ্যে ব্যক্তিগত পরিসর বলতে বোঝায় প্রতিদিনের সম্পর্ক থেকে কিছুটা সময় বের করে নিজেকে দেওয়া বা নিজের মতো করে খানিকটা সময় কাটানো। এতে ব্যক্তি নিজেকে নিজের কাছে পায়, তেমনি নৈমত্তিক সম্পর্ক ভালো থাকে। সম্পর্কে স্পেস মূলত সম্পর্কে ভারসাম্য রক্ষা করে, সেই সম্পর্ক দু মাসের হোক কিংবা ২০ বছরের।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, 'সম্পর্কে থাকা মানে এই নয় যে আপনি সব ব্যাপারে নাক গলাবেন। এটি একটি সুন্দর সম্পর্ককে অসুস্থ সম্পর্কের দিকে ঠেলে নিয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রে স্পেস প্রয়োজন দুই জনেরই।'

ব্যক্তিগত স্পেস শুধু আপন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় বরং যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কারো বিনা অনুমতিতে ফোন, ডায়েরি বা একটি ব্যক্তিগত জিনিসপত্র ধরা উচিত নয়। তাছাড়া অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত জানতে চাওয়া 'ব্যক্তিগত স্পেস' নষ্ট করে।

সম্পর্কে স্পেস কেন প্রয়োজন

ডা. হেলাল উদ্দিন আহমেদ জানান, দুজনের মধ্যে কথাবার্তা চলা উচিত এবং একে অপরের সম্বন্ধে ভালো করে জানা দরকার। তবে একটি সম্পর্কে থাকলেই যে একে অপরের ব্যক্তিগত পরিসরে পৌঁছে যেতে হবে, এমনটা উচিত নয়।

রিলেশনশিপ কোচ লারা মিন্ট এর মতে, সম্পর্কে একে অপরের জীবনে দখলদারি করতে শুরু করলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। এমনকি সম্পর্কে দেখা দিতে পারে ভাঙন। তাই সতর্ক থাকা ছাড়া কোনো গতি নেই। সম্পর্ক রক্ষার জন্য প্রয়োজন 'মি টাইম'।

তবে অনেক যুগলই এই কথাটা বোঝেন। তারা নিজেদের ব্যক্তিগত পরিসরে অন্যকে ঢুকতে দিতে চান না। সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি এইটুকু বোঝাপড়া থাকে তবে সম্পর্ক দারুণ গতিতে এগিয়ে যেতে পারে।

আরো পড়ুন : বয়স যদি পঁচিশ হয় তাহলে আপনার জন্য এই ২৫ পরামর্শ

সম্পর্কে স্পেস দেওয়া মূলত সম্পর্ককে সম্মানের একটি অংশ। সেটি যে কোনো সম্পর্কের জন্য সমানভাবে প্রযোজ্য। একজন যদি সম্পর্কে আধিপত্য বিস্তারের চেষ্টা করে তবে সেটি একসময় তিক্ত রূপ নেয়। আমরা অনেকেই ভালোবাসার আতিশয্যে সঙ্গীকে নিজের করে রাখতে চাই, তার চিন্তা-ভাবনাকে গ্রাস করে ফেলতে চাই, যাকে ভালোবাসি, পছন্দ করি তার বিষয়ে 'অবসেসড' হয়ে পড়ি, জোর খাটাই। আমরা হয়তোবা অতিরিক্ত আবেগ ভালোবাসা থেকে অন্যের জীবনে শতভাগ দখল নেবার চেষ্টা করি, কিন্তু দিনশেষে সেটি ভালো কিছু বয়ে আনে না। বরং অপরজন যদি বুঝতে পারে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে তবে ফলাফল ভিন্ন হতে পারে। তাই সম্পর্কের বন্ধন শক্ত করার জন্য সীমারেখা টানা প্রয়োজন।

সম্পর্কে স্পেস দরকার কতটুকু

সম্পর্কে স্পেস যেমন দরকার তেমনি জানা দরকার এর পরিমিতিও। ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে স্বেচ্ছাচারিতা করা মানে সম্পর্কের 'স্পেস' নয়।

ডা. হেলাল আহমেদ বলেন, 'সঙ্গী সপ্তাহে একদিন নিজের মতো কিছুটা সময় কাটাতে পারে এতে সম্পর্ক পুনরোজ্জীবিত হবে। তাছাড়া দিনের একটা নির্দিষ্ট অংশ নিজেকে দিতে পারেন।'

তবে একই সঙ্গে সম্পর্কে স্পেসের দোহাই দিয়ে দায়িত্ববোধ এড়িয়ে গেলে সম্পর্ক নষ্ট হতে পারে।

এস/ আই. কে. জে/

সম্পর্কে স্পেস কেনো ও কতোটা প্রয়োজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250