রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

শীতকালে মেকআপের কিছু নিয়ম জেনে রাখুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

শীতকাল আসলেই উৎসবের আমেজ, খাওয়া-দাওয়া, পার্টি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। বছরের এই সময়টা ইচ্ছে মতো মেকআপ করা যায়। কিন্তু এই সময়টাতেই মুখে নিখুঁত বেস আর স্নিগ্ধ মসৃণ মেকআপ করতে গিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়! শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটাই নষ্ট হয়ে যায়। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই, কিছু কৌশল জানা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব।

মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে অবশই সঠিক ময়শ্চারাইজার মাখুন। ঘন ক্রিমের মতো ময়শ্চারাইজার হলেই যে শীতের রুক্ষতার মোকাবিলা করতে পারবে, তা কিন্তু নয়! বরং এমন ময়শ্চারাইজার মাখুন যা আপনার ত্বকের উপযোগী। যাদের ত্বক তেলতেলে তারা জেল-বেসড ময়শ্চারাইজার মাখবেন। ময়শ্চারাইজিং ত্বকের যত্নের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শীতকাল নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। কিন্তু ময়েশ্চারাইজার লাগানোর পরই মেকআপ করা শুরু করে দেবেন না। ত্বক ময়েশ্চারাইজ করার পর অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। অনেকেই রয়েছেন যারা এটা এড়িয়ে যান। তাই সবসময় এমন একটি হাইড্রেটিং প্রাইমার বেছে নিন যাতে প্রয়োজনীয় সব উপাদান থাকে।

আরো পড়ুন : ত্বকে কেন মাখবেন সরিষার তেল?

শীতকাল বলে সানস্ক্রিন এড়িয়ে যাবেন না। গ্রীষ্মকালের মত তাপ অনুভব না করলেও শীতকালেও সূর্যের আলো আমাদের ত্বককে ক্ষতিগ্রস্ত করে। তাই ৩০ এর উপরে একটি এসপিএফ বেছে নিন এবং এটি ব্যবহার করতে ভুলবেন না।

ফাউন্ডেশন প্রয়োগের জন্য ব্রাশ ব্যবহার করুন। আপনি যদি সারা বছর একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেন তবে সেটা এই ঋতুতে পরিবর্তন করবেন। একটি মসৃণ, আর্দ্র ফাউন্ডেশনের প্রলেপ দিতে আর্দ্রতাযুক্ত ব্রাশ বা ব্লেন্ডিং স্পঞ্জ ব্যবহার করুন।

খুব বেশি পাউডার ব্যবহার করবেন না। অনেকেই মেকআপ সেট করতে প্রচুর পাউডার ব্যবহার করেন। কিন্তু শীতকালে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।তাই

অবশ্যই লিপবাম ব্যবহার করবেন। অনেকেই রয়েছেন যারা শীতেও লিপ ব্লাম ব্যবহার করেন না। কিন্তু এটি ব্যবহার করা উচিত। এতে একটি অন্য লুক আসে এবং ঠোঁট হাইড্রেট থাকে।

এস/আই.কে.জে

আরো পড়ুন: 

মেকআপ শীতকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250