শনিবার, ২১শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ *** বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী *** ঢাকাসহ ৮ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন *** সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

মচমচে চিকেন ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাধারণত সবার বাড়ির ছোট বড় সবাই এখন বাইরের খাবারের ভক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ফাস্টফুড। প্রিয় এই মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে ঘরেই তৈরি করুন মজার মজার সব আইটেম। মজার খাবারের মধ্যে চিকেন ফ্রাই অন্যতম।

চলুন জেনে নিই কীভাবে, ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করা যায় খুব সহজে।

উপকরণ

১টি মুরগি ৮ টুকরো করে কাটা, ঘন দুধ আধা কাপ, ময়দা ১কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ, তেল পরিমাণ মতো।

আরও পড়ুন : বিকেলের নাস্তায় মচমচে চিকেন কুলফি

যেভাবে করবেন

কর্নফ্লেক্স বা চিপসগুলো হাতে চাপ দিয়ে ভেঙ্গে নিন। একটি পলিথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে নিন।

একটি পাত্রে তেল দিয়ে গরম করে মাংসগুলো দিন। কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু মচমচে হবে না। মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আঁচ বাড়িয়ে সোনালি করে ভেজে তুলুন।

পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। 

এস/ আই. কে. জে/ 

রেসিপি ক্রিসপি চিকেন ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250