বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ

ঝটপট রান্না করে ফেলুন সুস্বাদু চিংড়ি খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

চিংড়ি দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি রান্না যেমন সুস্বাদু ঠিক তেমনই একটি সুস্বাদু পদ হতে পারে চিংড়ি খিচুড়ি। ঝটপট সুস্বাদু কিছু রান্না করতে চাইলে বেছে নিতে পারেন এই পদ। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- আধা কেজি

পোলাওর চাল- ২ কাপ

মসুর ডাল- আধা কাপ

মুগ ডাল- ১ কাপ

তেল- পরিমাণমতো

আরো পড়ুন : এই শীতে মচমচে ঝিনুক পিঠার রেসিপি

ডিম- ১টি

আদা বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

চিংড়ি কেটে ধুয়ে নিতে হবে। এবার তাতে আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। আধা সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।

এস/  আই. কে. জে/

রেসিপি চিংড়ি খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250