বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বৃষ্টির সকালে ঝটপট রান্না করে ফেলুন সবজি খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খিচুড়ি খেতে  পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে । বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় কমবেশি সবারই। ভুনা খিচুড়ির পাশাপাশি সবজি খিচুড়িও স্বাদে অনন্য। আবার এটি স্বাস্থ্যকরও বটে। কারণ সব ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এই খিচুড়ি। এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পায়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই খিচুড়ি। জেনে নিন রেসিপি-

উপকরণ:-

১. চাল ২ কাপ

২. মুগ ডাল আধা কাপ

৩. মসুর ডাল আধা কাপ

৪. গাজর, আলু, ফুলকপিসহ সবজি পরিমাণ মতো

৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ

৬. আদা কুঁচি ২ চা চামচ

৭. হলুদ গুঁড়া আধা চা চামচ

৮. জিরা বাটা ১ চা চামচ

৯. রসুন কুঁচি ২ চা চামচ

১০. কাঁচা মরিচ ৫-৬টি

১১. তেজপাতা ২/৩টি

১২. দারুচিনি ২/৩টি

১৩. এলাচ ২/৩টি

১৪. লবণ স্বাদমতো

১৫. তেল আধা কাপ ও

১৬. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি:-

প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন।তারপর সব মসলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এরপর ৬-৭ কাপ পানি দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।

এস/ আই.কে.জে

সবজি রেসিপি খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250