মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মতিচূর লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মতিচূর লাড্ডু বেশ জনপ্রিয় একটি মিষ্টি। বিয়ে, ঈদ, পুজা, জন্মদিনসহ বিভিন্ন উৎসবে মতিচূরের উপস্থিতি থাকে। বেসন ও চিনির সিরা এই লাড্ডুর প্রধান উপকরণ। বাদাম, কিসমিস ইত্যাদি উপকরণও দেওয়া হয়। তবে আসল স্বাদ পেতে ভাজার জন্য ব্যবহার করা হয় খাঁটি ঘি। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপি-

যা যা লাগবে

ছোলার ডাল ১ কাপ 

মটর ডাল আধা কাপ 

দেড় কাপ চিনি

ঘি ২ কাপ 

পানি আধা কাপ 

এলাচের গুঁড়া আধা চা চামচ 

পছন্দ মত ড্রাই ফ্রুটস আধা কাপ 

চারমগজ ১ টেবিল চামচ 

গোলাপ জল ১ চা চামচ 

তেল প্রয়োজন মতো

ফুড কালার (কমলা) সামান্য পরিমাণ

আরো পড়ুনআম দই তৈরি করুন সহজ উপায়ে

যেভাবে রাঁধবেন

প্রথমে ভালো করে ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে ২ ঘন্টার মতো। এরপর ডালগুলো বেটে নিন। এবার কড়াইতে গরম তেলে বাটা ডাল ছেড়ে ছোট ছোটো বড়া আকারে ভেজে তুলে নিতে হবে। এইবার বড়াগুলো মিক্সিতে দিয়ে গুঁড়া করে নিন।

খেয়াল রাখবেন গুঁড়া যেন একদম পেস্ট হয়ে না যায়। কিছুটা দানাদার আকারে থাকবে। তারপর চার মগজ ও ড্রাই ফ্রুটস হালকা ভেজে বড়ার গুঁড়াগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি ও পানি হালকা আঁচে বসিয়ে আঁঠালো একটি সিরা তৈরী করে নিন। এবার এতে ফুড কালার দিয়ে দিন।

তারপর তাতে ডালের বড়ার গুঁড়ার মিশ্রণ দিয়ে পুরোটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে ঘি ও এলাচের গুঁড়া এবং গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে জিনিসগুলো লাড্ডু আকারে পাকিয়ে নিতে হবে। সবশেষে পরিবেশনের জন্যে তৈরী হয়ে গেল লাড্ডু ।

এসি/ আই.কে.জে/


মতিচূর লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250