শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

কবি রাধাপদ রায়ের ওপর হামলা, মূল অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে স্বভাব-কবি খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে হামলার ঘটনাটি ঘটে। পল্লীকবি রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার (১ অক্টোবর) অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন।

আরো পড়ুন : কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩

মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, ৭ মাস আগের ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পথরোধ করে গত শনিবার সকালের দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে পল্লীকবি রাধাপদ রায়কে লাঠি দিয়ে আঘাত করে মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে। অপরদিকে গত ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি এখন অনেকটা সুস্থ। চলাফেরা করছেন স্বাভাবিকভাবেই।


এদিকে স্বভাব-কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৫ জন নাগরিক।

আরো পড়ুন : কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে ২৫ নাগরিকের বিবৃতি

উল্লেখ্য, রাধাপদ রায় জীবনে বেশি দূর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

এসকে/ 

হামলা গ্রেপ্তার অভিযুক্ত রাধাপদ রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250