সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

পৌষ মাসে ফসলের যত্ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

পৌষ মাসে ঠান্ডা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে চাষাবাদ। ফলনও হয় ভাল। ফলে ফসলের যত্নও বাড়াতে হবে। তাই জেনে নিন পৌষ মাসে কোন ফসলের কেমন যত্ন নিতে হবে।

এ সময় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ওলকপি, শালগম, গাজর, শিম, লাউ, কুমড়া, মটরশুঁটির নিয়মিত যত্ন নিতে হবে। ফল ছিদ্রকারী পোকা ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতি বিঘা জমির জন্য ১৫টি ফাঁদ স্থাপন করতে হবে। আক্রমণ তীব্র হলে কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলিলিটার পরিমাণ মিশিয়ে স্প্রে করে দমন করা যায়।

শীতকালে মাটিতে রস কমে যায় বলে সবজি ক্ষেতে চাহিদা মাফিক নিয়মিত সেচ দিতে হবে। এছাড়া আগাছা পরিষ্কার, গোড়ায় মাটি তুলে দেওয়া, সারের উপরিপ্রয়োগ ও রোগবালাই প্রতিরোধ করা জরুরি।

আলুর মারাত্মক রোগ হচ্ছে মড়ক। আবহাওয়া ঠান্ডা, ভেজা, মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন থাকলে হঠাৎ এ রোগ ছড়িয়ে পড়ে। তাই রোগের লক্ষণ দেখা মাত্র বা আবহাওয়া পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বন্যাপ্রবণ এলাকায় অল্পদিনে পাকে এমন বা আগাম জাতের বোরো ফসলের চাষ করতে হবে। যাতে বন্যার পানি আসার আগেই ফসল ঘরে তোলা যায়। উপকূলীয় অঞ্চলে রোপা আমন কাটার আগে বিলে খেসারি চাষ করা যেতে পারে।

আরো পড়ুন: রাজবাড়ীতে সাড়ে ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা

মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বোরো ধানের বীজতলা তৈরি করুন। বোরো ধান রোপণ করুন। খরা সহনশীল কাউন চাষ করুন। শীতকালীন শাক-সবজি ও বোরো ধানের বীজ বপন করুন। শেষ সপ্তাহে খিরা, তরমুজ, মিষ্টি কুমড়া চাষ করুন। রবি ফসলে ইউরিয়া উপরিপ্রয়োগ করুন এবং প্রয়োজনে সেচ দিন।

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস

এসি/ আই.কে.জে/


পৌষ মাস ফসল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250