রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা পাচ্ছে সাত দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচিরই একটি অংশ। করোনা মহামারি, গতবছরের চরম আর্থিক সংকট এবং জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটির পর্যটক অনেক কমে গিয়েছিল।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিসভার অনুমোদনে যে ৭ দেশ বিনামূল্যে পর্যটন ভিসা সেবা পাবে তারা হল- ভারত, চীন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন এই ৭ দেশের নাগরিকেরা।

এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন: ভারতের ১০ টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ৷ এরপরেই আছেন রাশিয়ার পর্যটকেরা- এক লাখ ৩২ হাজার ৩০০ জন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে।গতবছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩৩ মিলিয়ন ডলার।

এসি/ আই.কে.জে


শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250