শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

অডি গাড়ির চেয়েও দামি ছোট্ট এই পোকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

দামি জিনিসের কথা মাথায় এলে সবাই সোনা-দানা, হীরার মতো মূল্যবান পাথরের কথাই সচরাচর বলেন। আবার অনেকে দামি গাড়ি, বাড়ি বা দামি ফোন-ল‍্যাপটপের মতো গ‍্যাজেটসের কথাও বলতে পারেন। কিন্তু নোংরা পরিবেশে জন্মানো একটি ছোট্ট কালো পোকাও কি সবচেয়ে দামি হতে পারে?

শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন একটি পোকা রয়েছে যার দাম কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি পোকা এটি। একটি বিএমডব্লিউ বা একটি অডির সমান মূল্যবান। কয়েক বছর আগে একজন জাপানি ব্রিডার ৭৪.২৫ লাখ টাকায় পোকাটি বিক্রি করেছিলেন। মনে করা হয়, এই পোকা বিশ্বের সবচেয়ে অদ্ভুত, ব্যয়বহুল প্রজাতির মধ্যে রয়েছে।

আরো পড়ুন : স্মার্ট প্যান্ট, চেইন খুললেই নোটিফিকেশন যাবে ফোনে!

পোকাটি স্ট্যাগ বিটল নামে পরিচিত। এই পোকার মোট ১২০০ প্রজাতি সারা বিশ্বে পাওয়া যায়। স্ট্যাগ বিটল নামের পোকাটি অনেক দামি হলেও এটি আবর্জনার মধ্যে পাওয়া যায়। শুকনো পচা কাঠে জন্মায় এ পোকা।

এই পোকার আয়ুষ্কাল প্রায় ৭ বছর। তবে শক্ত কাঠ খেতে পারে না। এটি গাছের রস খায় এবং পানিতে বেঁচে থাকে। পোকাটি মোটামুটি পাঁচ ইঞ্চি লম্বা। এটি বেশি ঠাণ্ডা সহ্য করতে পারে না। তাই শীতল পরিবেশে বাঁচতে পারে না। বিভিন্ন মরণব্যাধির ওষুধ তৈরিতে এই পোকা ব‍্যবহার করা হয়, তাই এর দাম এত বেশি।

এস/ আই. কে. জে/ 

অডি গাড়ি পোকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250