বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

গরুর খামারী জুকারবার্গ, খাওয়াচ্ছেন মদ আর বাদাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, সম্প্রতি নিজের একটি গরুর খামার প্রতিষ্ঠা করছেন তিনি। তার এ খামারের লক্ষ্য হলো ‘বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করা।’ খামারটি তিনি গড়ে তুলেছেন কাওয়াইয়ের কো’লু খামারে।

নিজের খামারের গরুকে তিনি ম্যাকাডেমিয়া নামের বিশেষ বাদাম ও মদ খাওয়াচ্ছেন। যেগুলো তার খামারেই উৎপাদন করা হচ্ছে।

এ ব্যাপারে জুকারবার্গ বলেছেন, ‘কাওয়াইয়ের কো’লুর খামারে আমি গরু লালন-পালন শুরু করেছি। আমার লক্ষ্য হলো বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করা। গরুগুলো ওয়াগু এবং আঙ্গুস জাতের। তারা ম্যাকাডেমিয়া (বাদাম) এবং মদ খেয়ে বড় হবে। যেগুলো এই খামারেই উৎপাদিত হচ্ছে।’

আরো পড়ুন: ১৬ লাখ টাকার সোনার বার দিয়ে প্রেমের প্রস্তাব শিশুর

আঙ্গুস হলো একটি স্কটিশ ছোট জাতের গরু। স্টিকের জন্য আমেরিকার এ গরু খুবই জনপ্রিয়। আর ওয়াগু হলো জাপানিজ জাতের গরু। যেগুলো শুধুমাত্র মাংসের জন্যই লালন-পালন করা হয়।

জুকারবার্গ আরো জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি তিনি স্থানীয়ভাবে সম্পন্ন করতে চান। তিনি আরো জানিয়েছেন, প্রত্যেকটি গরু বছরে ৫ থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায়। যার অর্থ কয়েক একর জায়গায় ম্যাকেডোমিয়া উৎপাদন করতে হচ্ছে তাদের।

জুকারবার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশের পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন প্রশ্ন করেছেন, ‘এই! তারা কি মদ খেয়ে মাতাল হয় না।? আরেকজন লিখেছেন, ‘এটি অর্থ, জমি এবং সম্পদের পুরোপুরি অপচয়।’

সূত্র: এনডিটিভি

এইচআ/ওআ


মার্ক জুকারবার্গ গরুর খামার আঙ্গুস গরু ওয়াগু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250