সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা ৯৮ হাজার ৫৪১ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বর্তমানে দেশে মোট জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এর মধ্যে সাধারণ বীর মুক্তিযোদ্ধা ৯৩ হাজার ৯৮০ জন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৪ হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ৪৫৮ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪১ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান বলেন, বিজয় দিবস উপলক্ষে শুধু জীবিত মুক্তিযোদ্ধারাই দিবসটির ভাতা পেয়ে থাকেন। কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা পরিশোধ করা হয়েছে। এক্ষেত্রে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা পরিশোধ করা হয়েছে। জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসেবে ৬৪ জেলায় ৪৬ কোটি ৯৯ লাখ টাকা ভাতা দেয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মিলিয়ে মোট চার হাজার ৫৬১ জনের ভাতা দেয়া হয়েছে দুই কোটি ২৮ লাখ পাঁচ হাজার টাকা।

আরো পড়ুন: আজ মহান বিজয় দিবস, বাঙালির মুক্তির দিন

এর আগে ২০২২ সালের ১৮ মে গণবিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জানিয়েছে, কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক, শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই। তবে যেসব আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে, সেসব আবেদন নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।

এসকে/ আই.কে.জে/

বীর মুক্তিযোদ্ধা জীবিত ৯৮ হাজার ৫৪১ জন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250