বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঘরের মাটিতে আরো এক ইতিহাস গড়লেন ভারতীয় নারী ক্রিকেটররা। প্রথম বারের মতো অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল তারা। কয়েক দিন আগেই রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় নারী ক্রিকেট দল।  

একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।  এর আগে গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৯ রান তোলেন সফরকারীরা।

আরো পড়ুন: টাইম আউটের শঙ্কায় প্যাড ছাড়াই ব্যাটিংয়ে ব্যাটার

এরপর স্বাগতিক ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৪০৬ তোলে। দ্বিতীয় ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৬১ রানে গুটিয়ে যান অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ৭৫ রানের লক্ষ্য পান স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় হারমানপ্রীত দল।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয় ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানা। এর আগে ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামে ভারত। এই সিরিজের আগ পর্যন্ত দশটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

সেসব ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের জয় চারটি ম্যাচে এবং বাকি ৬ ম্যাচ ড্র হয়। ১১তম ম্যাচে এসে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের হারাতে সক্ষম হন ভারতের মেয়েরা।

এসি/

ভারত অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250