বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ ব্যর্থতার এক প্রশ্নের জবাবে সাকিব বলে ছিলেন চোখের সমস্যার কারণে সঠিকভাবে বল খেলতে পারছিলেন না তিনি। বিপিএল শুরু আগে সেই সমস্যা আবারও ভোগাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

রোববার (১৪ই জানুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুর রাইডার্সের অনুশীলনের সময় ছিল সকাল ১১ টায়। সবাই ঠিক সময়ে আসলেও, সাকিব মাঠে প্রবেশ করে এক ঘন্টা পরে।ৎ

আরো পড়ুন : বিসিবির ইতিহাসে সেরা সভাপতি হতে চান সাকিব

তবে এদিন সাকিবকে দেখা গেল অন্য রূপে। ব্যাটিং অনুশীলনের সময় চোখে চশমা পরে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের সময় যে সমস্যা শুরু হয়েছিল, সেটা এখনও ভোগাচ্ছে তাকে। বল দেখতে অসুবিধা হওয়ায় চশমা পরে মাঠে নামেন তিনি।

এদিন নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এ সময় তার পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। তার অধীনেরই রিহ্যাব করেছেন টাইগার পোস্টারবয়।

জানা গেছে, চোখের সমস্যার কারণে বল দেখতে এবং ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছেন না সাকিবের। তাই দুএকদিনের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি। যদি রিপোর্ট ভালো আসে, তাহলে বিপিএলের শুরু থেকে খেলবেন তিনি। অন্যথায় মিস করতে পারে শুরুর কয়েকটি ম্যাচ।

এস/ আই.কে.জে/

সাকিব বিদেশ অলরাউন্ডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250