বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

শ্রীলংকার পরিবর্তিত অধিনায়ক মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপে বড় দুঃসংবাদটা পেলো শ্রীলংকা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। লংকান দলপতির আগেই হালকা ইনজুরি ছিল। এরপর গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে পেলেন আরও বড় চোট। যেটা এই বিশ্বকাপে আর সারার মত নয়। 

শেষ পর্যন্ত শনিবার (১৪ অক্টোবর) ঘোষণা করা হলো, বিশ্বকাপই শেষ হয়ে গেলো লঙ্কান অধিনায়কের।

যদিও লংকান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, শানাকা বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে না পারলেও তিনি দলের সঙ্গে ভারতেই অবস্থান করবেন।

দাসুন শানাকার পরিবর্তে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলংকা দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা কুশল মেন্ডিস। এর আগে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ১২২ রানের ইনিংস। এর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন ১৫৮ রান।

আরো পড়ুন: টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠালো ইংল্যান্ড

শানাকার ইনুজরিতে কপাল খুলেছে চামিরা করুণারত্নের। চামিরা এতদিন রিজার্ভ বেঞ্চের সদস্য হিসেবে দলের সাথে অবস্থান করছিলেন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শানাকায় জায়গায় খেলবেন এই পেসার অলরাউন্ডার।

দল ঘোষণার আগে থেকেই শ্রীলঙ্কান দল ছিল ইনজুরিতে জর্জরিত। পুরোপুরি চোট কাটিয়ে উঠতে না পারায় ছন্দে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাদ দিয়েই গঠন করতে হয়েছিলো বিশ্বকাপ স্কোয়াড।

এসকে/ 


শ্রীলঙ্কা অধিনায়ক বিশ্বকাপ দাসুন শানাকা কুশল মেন্ডিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250