শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

অবরোধের মধ্যেও চলবে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

তিনদিনের অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এ অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজ পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা অবরোধে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার ক্ষেত্রে কী করা হবে জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, যদি কেউ আসতে না পারেন তাহলে পরে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার প্রার্থী।

চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন মোট ১ লাখ চার হাজারের বেশি প্রার্থী। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


এসি/ আই.কে.জে

আরো পড়ুন: প্রাণ-আরএফএল গ্রুপে ঘরে বসেই কাজের সুযোগ

শিক্ষক নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250