শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অষ্টম ব্যালন ডি'অর ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি'অর জিতলেন আর্জেন্টিনার অধিনায়ক। এটি তার অষ্টম ব্যালন ডি'অর। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচটি ব্যালন ডি'অরের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও পেছনে ফেললেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। সাবেক ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ানসহ দুটি শিরোপা জেতেন তিনি। তবে তাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল বিশ্বকাপ জেতার কারণে। তবে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ক্লাবে থাকাকালে ব্যালন ডি'অর জিতলেন মেসি।

এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজির হয়ে মোট সাতবার ব্যালন ডি'অর জেতেন তিনি। সম্ভবত এটাই মেসির শেষ ব্যালন ডি'অর। কারণ তিনি আমেরিকান ফুটবল মেজর লিগ সকার ক্লাব মায়ামির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন : নারী ফুটবলারকে ‘চুমু’ খেয়ে তিন বছর নিষিদ্ধ রুবিয়ালেস

অষ্টম ব্যালন ডি'অর জিতে ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি। এদিন প্রয়াত আর্জেন্টাইন ফুটবল গ্রেটের জন্মদিন ছিল। তাই এই পুরস্কার তাকেই উৎসর্গ করে মেসি বলেন, 'আজ আমি ডিয়েগোর (ম্যারাডোনা) নাম উল্লেখ করতে চাই। ফুটবল পাগল অনেক মানুষ তাকে ভালোবাসেন, এমনটা তিনি চেয়েছিলেন। ডিয়েগো আপনি যেখানেই থাকুন, এই পুরস্কার আপনার জন্য।'

পুরস্কারের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করা হাল্যান্ডকে নিয়ে মেসি বললেন, 'সেও (হাল্যান্ড) ভালোভাবে ব্যালন ডি'অরের দাবি রাখে। আর্লিং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সবগুলোতে সে শীর্ষ গোলদাতা ছিল। এই পুরস্কার আজ তোমারও হতে পারতো। আমি নিশ্চিত তুমি আগামীতে এটি জিতবে।'

এস/ আই.কে.জে/

মেসি ম্যারাডোনা অষ্টম ব্যালন ডি'অর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250