রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

আজ বিজয়া দশমী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবীদুর্গার ফিরে যাওয়া, আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিতপূজা শুরু। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।

এ বছর সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ হয়েছে প্রায় ২৫০টি। আজ বিজয়া দশমীতে সকালে দর্পণ বিসর্জনের পর থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়।

এসকে/ 

দুর্গাপূজা বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বী প্রতিমা বিসর্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250