বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমি আর গান গাইব না : রূপম ইসলাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কলকাতার ব্যান্ড-জগতের জনপ্রিয় রূপম ও তার ব্যান্ড ফসিলস গত কয়েকদিন ধরেই টানা শো করছেন কলকাতার বিভিন্ন জায়গায়। শো চলাকালেই কল্যাণীতে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। তার জেরেই তুমুল সমালোচনার মুখে পড়েন রূপম। 

জানা গেছে, সম্প্রতি কল্যাণীতে এক ফ্যানকে গালিগালাজ করায় তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। 

কেউ কেউ তার ভাষা চয়ন নিয়ে প্রশ্ন করেছেন, তবে অধিকাংশ নেটিজেনই ওই চর্চিত ভিডিও দেখে ওই ফ্যানের উপরেই বিরক্ত। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও তিনি স্বভাবতই মুখ খুলেন মঞ্চে।  

সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে রূপমের মুখে শোনা যায় ‘আর গান গাইবেন না তিনি।’

রানাঘাটের বিবেক উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রূপম ইসলাম বলেন, ওরা বলেছে আমাকে পরের বছর আবার ডাকবেন। তবে আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ট। 

এ রকমই আপনারা থাকুন। কিন্তু, আমি একজন রক শিল্পী, আপনাদের এ ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আমি এভাবে বাঁচব না। এই শিষ্টামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। 

আরো পড়ুন: কলকাতার মেট্রোরেলে মোশাররফের ‘হুব্বা’

যে-কয়েকটা অনুষ্ঠান আছে আমি করব। তারপরে আমি আর গান গাইব না। আপনারা অসাধারণ অর্ডিয়েন্স। রাণাঘাট আমার জীবনের একটা বৃত্তও সম্পন্ন করল। ভাবতে পেরেও আমার ভালো লাগছে। 

আমাদের প্রথম আউটস্টেশন শো হয়েছিল রানাঘাটে, সেই মঞ্চে দাঁড়িয়েই আমি এই সিদ্ধান্ত নিতে পারলাম। আশা করি, আপনারা সকলে আমার এই সিদ্ধান্ত রাখতে সাহায্য করবেন।

এসি/ আই. কে. জে/ 


কলকাতা রূপম ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250