বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

ইরানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বকাপ বাছাই ফাইভ এ সাইড এশিয়া হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ইরানকে হারায়। এতে করে প্রথমবারের মতো সিনিয়র হকি দল ফাইভ এ সাইড হকিতে অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করল।

বাংলাদেশ প্রথম চার বার ম্যাচে লিড নিলেও চারবারই ইরান সমতা আনে। ৪-৪ স্কোরলাইন হওয়ার পর বাংলাদেশ টানা দুই গোল করে। ইরান আরেক গোল করে আবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ২৭ মিনিটে সারওয়ার আরেকটি গোল করলে স্কোরলাইনের ব্যবধান বেড়ে ৭-৫ হয়। ২৯ মিনিটে ইরান গোল করলে আবার ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৭-৬ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

আরো পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ, আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন।

ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করেছিল। নারী দল অস্টম এবং পুরুষ পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। এই সংস্করণের হকিতে নারী ও পুরুষ উভয় সিনিয়র দলের অংশগ্রহণ এবারই প্রথম।

এসকে/ 

ইরান বাংলাদেশ হকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250