মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ইরানের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

পবিত্র কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। ছেলে ও মেয়ে উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ই ডিসেম্বর।

সম্প্রতি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ডিসেম্বর, ২০২৩ থেকে ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত তিন ধাপে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিএনসিইউ’র ওয়েবসাইটে প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগীরা যে বিষয়ে অংশ নিতে চান, অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য হতে হবে। নিজ দেশের অথবা আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতায় বিজয়ী অথবা ভালো ফল করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অষ্টমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইরান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব। ইরানের আমন্ত্রণপত্র ও আবেদনের নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর জানুয়ারিতে অনলাইনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 

আবেদনের নিয়ম ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

প্রসঙ্গত, মুসলিম বিশ্বে বাংলাদেশি হাফেজদের রয়েছে আলাদা কদর। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের অনন্য অবদানে প্রায়ই বিশ্বমিডিয়ায় শিরোনাম হচ্ছে বাংলাদেশ।

ওআ/

কোরআন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250