মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ইলিশের সরবরাহ বাড়লেও এখনো দাম কমেনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। গত তিনদিনে সাত হাজার মণ ইলিশ বাজারে এসেছে। তবু ব্যবসায়ীরা মাছ কম ধরা পড়ার অজুহাতে এক হাজারের বেশি দামে ইলিশের কেজি বিক্রি করছেন। 

মঙ্গলবার (২২ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন বাজারের চিত্র এটি। এ অবস্থায় ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনার এক কেজি ইলিশের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০০-১৫০০ টাকা। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এই বাজারে এসে হতাশ। 

ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে চাঁদপুরের ইলিশের চাহিদা থাকে বেশি। এ সুযোগে দামও বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা বলছেন, মাছ কম ধরা পড়ায় দাম বেশি। সরবরাহ বাড়লে দাম কমবে।

জেলেরা জানিয়েছেন, সাগরে প্রচুর ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এখনও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন, তাতে খরচের টাকা উঠাতে হিমশিম খেতে হয় তাদের। মৌসুমের বাকি সময়ে প্রচুর ইলিশ পাওয়ার আশায় রয়েছেন তারা।

ঢাকা থেকে বড়স্টেশন মাছ বাজারে ইলিশ কিনতে আসা হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এই বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাঁটাচলা করাই কঠিন। প্রচুর ইলিশ থাকলেও দাম কমাচ্ছেন না ব্যবসায়ীরা। ভেবেছিলাম, বেশি করে ইলিশ কিনবো। কিন্তু এখানে এসে হতাশ হয়েছি। ১২০০ টাকা কেজির নিচে কোনও মাছ নেই। তাও এক কেজির নিচের সাইজের। এ জন্য অল্প পরিমাণ কিনেছি।’

ইলিশ ব্যবসায়ী বিপ্লব খান গণমাধ্যমকে বলেন, ‘নোয়াখালী, হাতিয়া, চরফ্যাশন থেকে চাঁদপুর ঘাটে ইলিশ আসতে শুরু করেছে। সবসময় মাছের সরবরাহ একরকম থাকে না। সরবরাহের ওপর দাম নির্ভর করে। এখন সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে যাবে।’

এব্যাপারে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী সবে বরাত সরকার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার থেকে এখানে মাছের সরবরাহ বেড়েছে। গত তিন দিনে সাড়ে সাত হাজার মণ ইলিশ এসেছে।’

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কেজিতে ১০০-১৫০ টাকা কমেছে। সরবরাহ অনুপাতে ক্রেতা বেশি। এখন যে পরিমাণ সরবরাহ, তাতে দাম কমার সম্ভাবনা নেই। এখন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের আগামী দিনগুলোতে যখন দিনে আট থেকে ১০ হাজার মণ ইলিশ বাজারে আসতে শুরু করবে, তখন দাম কমে যাবে।’

এম.এস.এইচ/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250