সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

উচ্চ রক্তচাপ এড়াতে ৫ খাবারে লাগাম টানতে হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩

#

সংগৃহীত

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। বিশ্বের লাখ লাখ মানুষ এ সমস্যায় ভুগছেন। হৃৎপিণ্ডের ধমনিতে রক্তপ্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করা হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

উচ্চ রক্তচাপ এড়াতে যে পাঁচ খাবারে লাগাম টানতে হবে–

পাউরুটি

সকালের নাশতায় অনেকেই পাউরুটি খেয়ে থাকেন। তবে এই পাউরুটির মধ্যে থাকে সোডিয়াম, যা নিয়মিত খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

আচার

গরমকালে অন্য খাবার খেতে ভালো না লাগলেও ডাল ভাতের সঙ্গে আচার অনেকেরই খুব ভালো লাগে। বাড়ির তৈরি আচারের চেয়েও কেনা আচারে লবণের মাত্রা বেশি থাকে। তাই এই খাবার খেলেও রক্তচাপ বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: লিচুর যত গুণ

বিশেষ কিছু শাক

শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শাকসবজি অত্যন্ত উপকারী। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, সেলেরি, পালং, গাজর এবং বিটের মতো এমন কিছু সবজি রয়েছে যেগুলির মধ্যে লবণের পরিমাণ বেশি। তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই শাক-সবজি এড়িয়ে চলতে বলছেন পুষ্টিবিদরা।

চিজ

চিজ হলো ক্যালসিয়াম এবং প্রোটিনের উৎস। এতে থাকা লবণ, স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই অতিরিক্ত পরিমাণে চিজ খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়।

প্যাকেটজাত খাবার

চিপস, বিস্কুট, বাদাম থেকে শুরু করে চটজলদি তৈরি করা যায় এমন যেকোনো প্যাকেটজাত খাবারেই লবণের পরিমাণ বেশি থাকে। তাই নিয়মিত এসব খাবার খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে।

এসি/আইকেজে 


উচ্চ রক্তচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250