বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

আজ উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। 

সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকী কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।

এমনিতে পাল্লেকেলে স্টেডিয়াম বেশ দর্শনীয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে এই একটিই স্টেডিয়াম রয়েছে। ২০০৯ সালে উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত এখানে ম্যাচ হয়। কিন্তু পাহাড়ি অঞ্চল হওয়ার কারণেই এখানে বৃষ্টির পরিমাণ বেশি। আপাতত মাঠের পাশাপাশি দলগুলোর নজরও আকাশের দিকে।

আর.এইচ/আই.কে.জে

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250