শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এবাদতকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগেই জানা গিয়েছিল এবাদতকে উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে। তবে কোন দেশে পাঠানো হবে বা এখনই পাঠানো হচ্ছে কি না এ নিয়ে ছিল ধোঁয়াশা। 

এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে। আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।'

তিনি বলেন, 'এটার প্রক্রিয়া চলছে, তবে আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু সে যাবে সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।'

আর.এইচ 

এবাদত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250