শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার উন্মোচন হচ্ছে চট্টগ্রামে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার উন্মোচন হচ্ছে। আগামী ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে। নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে প্রকল্প-সংশ্লিষ্টদের দাবি, উদ্বোধনের পর একাংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে একই দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরও দুটি প্রকল্পের উদ্বোধনের কথা আছে। এগুলো হলো– বাকলিয়া অ্যাক্সেস রোড ও ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক প্রকল্প।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেটুকু কাজ বাকি আছে, তা উদ্বোধনের আগেই শেষ হবে। 

আপাতত পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত আছে। আর টাইগারপাস থেকে লালখানবাজার পর্যন্ত একটু সময় লাগবে। সেটাও দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।

আরো পড়ুন: আকাশ রেল দেখলাম, এবার পাতাল রেল করবো: প্রধানমন্ত্রী

নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, নগরের লালখানবাজার থেকে টাইগারপাস মোড় পর্যন্ত পিলার তৈরি হলেও এখনও গার্ডার বসেনি। টাইগারপাস মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত একাংশে গার্ডার বসানো হয়েছে। বাকি অংশে গার্ডার বসানোর কাজ চলছে।

দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এক্সপ্রেসওয়ের ওপর সড়ক তৈরি হচ্ছে। কোনো অংশে কার্পেটিং করা হচ্ছে। কোনো অংশে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে।

বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নগরের বিভিন্ন এলাকা থেকে ওঠানামার জন্য ১৪টি র‍্যাম্প নির্মাণের কথা রয়েছে। সেগুলোর কাজ এখনও শুরু হয়নি। ১২টি টোলপ্লাজার নির্মাণের কাজও শুরু হয়নি।

এসি/ আই. কে. জে/


এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250