শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এবার ক্রিকেট ইতিহাসেও লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফুটবলে লাল কার্ডের প্রচলন নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। লাল কার্ড দেখে ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে লাল কার্ড দেখেন তিনি।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ চলতি আসর থেকে লাল কার্ডের শাস্তির বিধান চালু করে। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। 

সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারাইনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারাইনকে। 

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে রোববারের ম্যাচে এই সবগুলো শাস্তিই পেতে হয় ত্রিনবাগোকে। অষ্টাদশ ওভারে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয় তাদের। ১৯তম ওভারে আরও একজন ফিল্ডার বৃত্তের ভেতরে আনতে বাধ্য হয় তারা। এরপর শেষ ওভারের ওই লাল কার্ড।

আর.এইচ 

লাল কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250