শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

হকি : এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওমানের সালালায় হকি ফাইভ এস এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) শিরোপা নির্ধারণী এই ম্যাচে খেলার প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় পাকিস্তান। তবে তারপর দুই দফায় তাদের জালে বল পাঠিয়ে লিড নেয় ভারত। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তান করে আরও দুই গোল। ফলে ৩-২ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফিরে আসে। এসময় পাকিস্তান এক গোল পেলেও, ভারত দুই বার লক্ষ্যভেদ করতে সফল হয়। যার কারণে খেলার ফলাফল ৪-৪ সমতায় চলে যায়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


এশিয়া কাপ হকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250