সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

এশিয়া কাপ দলে থাকছেন না এবাদত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ইবাদত হোসেন

চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়লেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখা হয়নি। 

সোমবার (২১ আগস্ট) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, তার জায়গায় সুযোগ হতে পারে খালেদ আহমেদ অথবা তানজিম হাসান সাকিবের। 

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে এবাদতকে দলে রাখা হলেও এই পেসার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সামনে যেহেতু বিশ্বকাপ, এখন তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাই না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’ 

খালেদ গত কয়েক দিন ধরেই এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন। তানজিম আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নির্বাচকেরা কাকে বেছে নেন, সেটাই দেখার বিষয়।

এসকে/ 


এশিয়া কাপ ছিটকে পড়লেন ইবাদত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250