বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

কনকর্ড গ্রুপের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রিসোর্ট আটলান্টিস এবং চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্স ও ফয়’স লেক রিসোর্টে বিশেষ মূল্যছাড় পাবেন।

কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মনোয়ার হোসেন রনি এবং চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পক্ষে উপমহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) বিনোদ সিং এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কনকর্ডের উপব্যবস্থাপক (মার্কেটিং) মো. শাহনেওয়াজ চৌধুরী, হেড অব এইচ.আর রিজভী রনি, হেড অব করপোরেট ফারাহ সুলতানাসহ এভারকেয়ার হসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সংবাদ বিজ্ঞপ্তি।


চট্টগ্রাম কনকর্ড গ্রুপ এভারকেয়ার হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250