বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক শিশু দুজনেই বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

সেই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা-মেয়ে দুজনে বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে, গতকাল রবিবার ভোরে কলম্বো থেকে ঢাকায় ফিরে মুশফিক। সঙ্গে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝে তিন দিনের ছুটি চলমান। সেটা শেষ হলে আবারও তারা যোগ দেবেন দলের সঙ্গে।

ওআ/

মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250