শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: আদি-অন্ত - খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আদি-অন্ত

 ------খোকন কুমার রায় 

যে গল্পের শুরু নেই, শেষ নেই

অনন্ত পরিধিতে ব্যাপ্তিমান

পিতা, পিতামহ, প্রপিতামহ হতে

অতীতে চলমান!


আর পিতা, পুত্র, প্রপৌত্র হতে

ভবিষ্যতে বহমান।

যে রক্ত প্রবাহের উৎপত্তি হয়েছে 

কোনো এক সুদূর অতীতের অগ্নি স্ফুলিঙ্গ হতে

ক্রমশ সঞ্চালিত হৃদয় হতে হৃদয়ে।


হে আদি পিতা,

হয়ত একটি কোষেই আবদ্ধ ছিলো তোমার নিঃশ্বাস,

আর ক্রমবিভাজনে সঞ্চারিত প্রাণে প্রাণে

ছড়িয়ে দিয়েছ বিশ্বময় মুখরিত জীবনে

আর সৃষ্টি হয়েছে অদ্ভুত এক জৈবিক যৌগ কাঠামো।


বেঁচে আছি আমরা ক্রমশ তোমারই কোষ ভক্ষণে,

আর বিস্তারে বংশক্রম স্থানান্তরিত তোমারই জিন

উদ্বেলিত আনন্দিত মনে।


তোমার দ্বারা সৃষ্ট সম্পদ আহরণে কিংবা প্রাপ্তিতে

তোমাকেই করছি হত্যা প্রতিনিয়ত।

যে ধ্বংসস্তূপ হতে সৃষ্ট তোমার পরিমণ্ডল

সেখানেই ফের সবার গন্তব্য।


হে আদিপিতা,

করো ক্ষমা, সৃষ্টিতে তুমি ছিলে

ধ্বংসস্তূপেও থাকবে বিরাজমান।

তোমাতেই আবার হবে সৃষ্টি আর অনিবার্য ধ্বংস

আদি অন্তহীন লেনদেন হবে শূন্যতে সমান!


আরো পড়ুন: কবিতা: অপেক্ষাতে দিঠি - নীলিমা শীল


কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250