শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: আমি একেলা -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

আমি একেলা

-খোকন কুমার রায় 

এই আমি বড়ই একেলা

যতই থাকুক চারি পাশে 

রং এর ই মেলা

তবু এই আমি বড়ই  একেলা!


যতই তুমি ডাক আমায়

এলো পড়ন্ত বেলা

ভাসাবো না আর কোনো দিন

জীবনের ভেলা

এই আমি বড়ই একেলা!


শরসজ্জায় দেবব্রত

বুকে তেষ্টা অবিরত 

স্বরূপে এসো  শিখন্ডী

শেষ হোক শেষ খেলা

এই আমি বড়ই  একেলা!


একাই যে ছিলাম আমি

যেতে হবে একাই জানি

মধ্যিখানে পথ ভুলালে

দেখি কত উর্বশীর মেলা

এই আমি বড়ই একেলা!


পাপি এ মন ফল না জেনে

পড়লাম ফাঁদে বুঝে শুনে

ফান্দে পড়ে কান্দি আমি 

মিটাবে কে মনেরি জ্বালা

এই আমি বড়ই একেলা!


আরো পড়ুন: অনুকবিতা: টাকার যতনাম- অনুপম বিশ্বাস


কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250