শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: কালবেলা -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘কালবেল ’ 

খোকন কুমার রায় 


কোনো কিছুই আর ভাবি না

যে  যা খুশি যাই করোনা

তাতে আমার আর কিছুই যে

আগে পরে যায় আসে না!


এখন আমি রাগ করি না

আগ বাড়িয়ে লই না খবর

যা যা ঘটে সব স্বাভাবিক 

ভবিতব্য যে অজানা!


এখন আমি অসামাজিক 

হয়ে গেছি সবার অচেনা 

সমাজ বদ্ধ অসভ্যেরা 

করেছে আমায় ঘরকোনা!


এখন আমি এক ঘরে জীব

হয়ে গেছি অন্যজনা

তোমরা সবে কর মিছিল 

নষ্ট পথে আনাগোনা! 


এখন আমি বিচ্ছিন্ন প্রান

ভীনগ্রহী এক এলিয়েন 

হৃদয় চিরে রক্ত ঝরাই

রঙ্গ তামাসার প্রযোজনা! 


এখন আমি নিত্য বিলাই 

অন্ধের মাঝে আলোকবার্তা

অন্ধকারে যাদের বাসা

তারা যে কেউ আলো চায় না!


যতই  তারে বুঝাই আমি

আকাশটা যে অনেক বিশাল

কুয়োর মাঝে চিতকারে ভেক

ফালতু কথা আর বলো না


আকাশ খুবই ছোট গোলাকার 

অতি ক্ষুদ্র তাহার আকার

জন্ম থেকেই দেখে আসছি

তোমার কথায় বিশ্বাস যায় না!


এখন আমি লয়ে হাতে

সক্রেটিসের বিষের পেয়ালা

একটু পরেই  দিব চুমুক 

এসে গেছে সেই কালবেলা!


আরো পড়ুন: কবিতা: চারদিন আয়ু - শুভাশীষ কুমার চ্যাটাজী

কবিতা: কালবেলা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250