রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

কবিতা: কিছু কিছু -খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছু কিছু 

খোকন কুমার রায় 

কিছু গল্প অপ্রকাশিত থাকুক

কিছু চাওয়া অন্ধকারেই ঢাকুক

কিছু ভাবনা থাকুক না অন্তরালে

কিছু পিছুটান ডাকুক আড়ালে! 


কিছু আশা থাকুক না অপূর্ণ 

কিছু স্বপ্ন হোক না বিবর্ণ

কিছু ছন্দ ফিরুক কেঁদে কেঁদে

কিছু অভিমান থাকুক রাত জেগে!


কিছু মুহূর্ত হাতছানি দিয়ে ডাকে 

কিছু অনুভূতি জাগে হৃদয় মাঝে 

কিছু কষ্ট ভাসে দীর্ঘশ্বাসে

কিছু আশ্বাস রয় যে বিশ্বাসে!


কিছু স্পর্শ এখনো রয় যে লেগে

কিছু স্মৃতি জাগায় সুখ, রোমন্থনে

কিছু ব্যাথা থাকে সঙ্গোপনে

কিছু আনন্দ থাকে শিহরণে!

আরো পড়ুন: কবিতা:‌‌ প্রজাপতির আলিঙ্গন –শুভাশীষ কুমার চ্যাটার্জী


কবিতা কিছু কিছু খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250