শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কাকে মার দিতে চান পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাঝেমধ্যেই নানান ইস্যুতে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমণি। সর্বশেষ স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছিলেন। এবার কাউকে মারার ইঙ্গিত দিয়ে ফের আলোচনায় এসেছেন এই নায়িকা। একের পর এক ইস্যুতে আলোচনায় আসাটা যেন শেষই হচ্ছে না তার।

বিচ্ছেদ ও একাধিক সিনেমায় যুক্ত হওয়ায় ব্যক্তিজীবন ও পেশাজীবন উভয়ই আলোচনায় পরীমণির। সম্প্রতি  অভিনেত্রী হাজির হয়েছিলেন একটি  সাক্ষাৎকার অনুষ্ঠানে।  সাক্ষাৎকারটি একটি ওটিটি মাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, সামনে একজনকে মারবেন তিনি।

ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে— জানতে চাইলে পরীমণি বলেন, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

পেটানোর অভিজ্ঞতা আছে কী? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’

এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রী বলেন, ‘পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চাসহ অনেক কিছুই আছে। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

আরো পড়ুন: রাজের চরিত্রের সার্টিফিকেট দিলেন বুবলী!

তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

বলে রাখা ভালো গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। পরে রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। এরপর থেকে রাজ-পরী দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। 

এসি/ আই.কে.জে/


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250