শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা : মমতাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কানাডার মন্ট্রিয়াল ও টরোন্টোতে ফোবানা সম্মেলনে কনসার্ট শেষে দেশে ফিরেই ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠের খেলা শুরু করার ঘোষণা দিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।

রবিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন মমতাজ বেগম।

মমতাজ লেখেন, কানাডার মন্ট্রিয়াল, টরোন্টোয় আয়োজিত ৩৭তম ফোবানা সম্মেলনে কনসার্টে অংশ নিয়ে দেশে এসেই আবার ভারত গিয়ে সবকিছু আল্লাহর রহমতে চমৎকারভাবে শেষ করে এই বছরের মতো উড়াউড়ি শেষ করলাম।

আমার কনসার্ট এবং ব্যক্তিগত কাজে যারা পাশে থেকে সহযোগিতা করেছেন এবং যারা দুরে থেকেও আমার জন্য দোয়া করেন তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।আমার প্রাণের নেতাকর্মী ও প্রিয় এলাকাবাসী আগের মত সবাই রেডি হয়ে যান। আগামি কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।

ভক্ত-সমর্থক ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতাজ বেগম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন বলে জানা গেছে। তার স্ট্যাটাসকে ঘিরে দোয়া ও শুভকামনা জানিয়ে উউচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। তবে কমেন্টে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নানা অভিযোগ তুলেছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। তবে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি।

আরো পড়ুন: জয়ার চরিত্র নিয়ে রহস্য বাড়ছে

এদিকে, স্থানীয় একাধিক নেতার দলীয় মনোনয়ন চাওয়া নিয়ে বেশ বিপাকে রয়েছেন মমতাজ। আওয়ামী লীগের এই সংসদ সদস্য কোনো কর্মসূচি দিলে সেখানে দলীয় নেতাকর্মীর উপস্থিতি খুবই কম হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

বিষয়টি নিয়ে বিপাকে থাকলেও আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মমতাজ বেগম। একই সাথে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কনসার্টে অংশগ্রহণ করছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী।

এসি/ আই.কে.জে

মমতাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250