মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

কুকুরসহ যে দেশের মোট জনসংখ্যা মাত্র ৩৮ জন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটি নির্দিষ্ট ভূখন্ডে মানুষকে নিয়েই একটি দেশ গঠিত হয় সাধারণত। পশু-পাখিদের কোনো গণ্ডি নেই। নেই কোনো সীমানা। এগুলোর বিচরণ পৃথিবী জুড়ে। তাই একটি দেশের নাগরিক হিসেবে পশু-পাখিদের স্বীকৃতি দেওয়া হয় না। অথচ পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে কুকুরদেরও নাগরিকত্ব দেওয়া হয়। জানুন ভিন্ন এই দেশ সম্পর্কে।    

দেশে এমন বহু যৌথ পরিবার রয়েছে যেখানে একত্রে ২৫-৩০ জন সদস্য বাস করেন। তবে আজ আমরা এমন একটি দেশের কথা বলব যেই দেশের মোট জনসংখ্যাই মাত্র ৩৮ জন। যার মধ্যে আবার ৩টি কুকুরও রয়েছে। এটি একটি মাইক্রোনেশন, যার নাম মোলোসিয়া রিপাবলিক। এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই দেশের মোট নাগরিকদের তালিকায় ৩টি কুকুরও রয়েছে।

এই দেশটি আমেরিকার নেভাদার কাছে অবস্থিত। এটি কেভিন বাগ নামে এক শাসকের রাজত্বে চলে। মোট ১১ একর জমিতে সীমানা রয়েছে ২ দশমিক ২৮ একর। ডেটন ভ্যালিতে নির্মিত এই মাইক্রোনেশন সম্পর্কিত অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে। এখানে কুকুররাও নাগরিকত্ব পায় এবং এর শাসক কেভিন বাগ নিজেকে স্বাধীন দেশের শাসক মনে করেন। তিনি সর্বদা সামরিক ইউনিফর্মে থাকেন এবং তার গায়ে পদক ঝোলানো থাকে। তিনি নিজেকে অনেক উপাধিতে ভূষিত করেছেন।

আরো পড়ুন: ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

এই দেশের নিজস্ব স্বতন্ত্র মুদ্রাও রয়েছে, যার নাম ভেলোরা। অর্থনীতি চালানোর জন্য, ব্যাংক অব মোলোসিয়া নামে একটি ব্যাংক এবং নিজস্ব চিপ কয়েন এবং মুদ্রিত নোট রয়েছে। শুধু তাই নয়, মোলোসিয়া আরেকটি মাইক্রোনেশন মোস্তাচেস্তানের সঙ্গে যুদ্ধও করেছে এবং জয়লাভও করেছে। এই দেশটি এখনও পর্যন্ত নিজেদের জাতীয় সঙ্গীতকে দুবার পরিবর্তন করেছে এবং এর পতাকা নীল, সাদা এবং সবুজ রঙে রঞ্জিত।

এসকে/ 

কুকুর মোলোসিয়া রিপাবলিক মোট জনসংখ্যা মাত্র ৩৮ জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250