শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

কুয়েতে জুমার নামাজে বাংলাসহ ১৬ ভাষায় খুতবার অনুমোদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুয়েতে জুমার নামাজ এবং দুই ঈদের নামাজে বাংলাসহ ১৬ দেশের ভাষায় খুতবা পাঠের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির আওক্বাফ মন্ত্রণালয়ের ফিকাহ বিভাগ এই অনুমতি দিয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। বর্তমানে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রায় ২২টি মসজিদে বাংলাদেশি খতিবরা বাংলা খুতবা পাঠ করেন। 

কুয়েতে আওক্বাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আরবিসহ আরও যেসব ভাষায় জুমার খুতবা পাঠের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো-বাংলা (বাংলাদেশ ও ভারতসহ যারা বাংলা ভাষা বোঝেন তাদের জন্য), হাতের ইঙ্গিতে (বোবাদের জন্য), তেলেগু (ভারত), সিঙ্গালাম (শ্রীলঙ্কা), তামিল (ভারত ও শ্রীলঙ্কা), তেগালোগ (ফিলিপাইন), তুর্কি (তুরস্ক), পশতু (আফগানিস্তান), বাহাসা (ইন্দোনেশিয়া), ফারসি (ইরান), মালায়াম (ভারত), হিন্দি (ভারত), উর্দু (ভারত ও পাকিস্তান), চাইনিজ (চীন) এবং ইংরেজি।

আরো পড়ুন: মক্কার ঐতিহাসিক স্থান ঘুরে দেখছেন হজযাত্রীরা

বাংলাদেশি খতিব মাওলানা খুরশিদ আলম বলেন, এখানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছে। খুতবার অর্থ হলো মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া। বাংলাদেশিরা যখন আরবি খুতবা বোঝে না, তখন আমরা (আওক্বাফ) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করি বাংলা খুতবা চালু করার জন্য এবং তাদের ফিকাহ বিভাগ সেটি বিবেচনা করে বাংলা খুতবার অনুমতি দেওয়া হয়।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250