বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

কোলেস্টেরল কমাতে খেতে পারেন বাদাম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেরই কোলেস্টেরলের সমস্যা রয়েছে। কারও কারও ধারণা, চর্বি জাতীয় খাবার বেশি খেলেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সব ক্ষেত্রে এ ধারণা ঠিক নয়। আসলে কোলেস্টেরলের মাত্রা বাড়বে কি না, তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাক হারের উপর। শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায়।

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে। খাওয়াদাওয়াও নিয়ন্ত্রণ করতে হবে। পুষ্টিবিদদের মতে,প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু বীজ ও বাদাম রাখলে কেলেস্টেরলের ঝুঁকি কমানো সম্ভব।

শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে কয়েক ধরনের বাদাম ও বীজ খেতে পারেন। যেমন-

পেস্তা: কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে পেস্তা বাদাম খেতে পারেন। তবে লবণ দেওয়া নয়, লবণ ছাড়া পেস্তা বাদাম খাবেন। পেস্তা বাদামে পর্যাপ্ত পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা কেলেস্টেরল কমাতে সাহায্য করে।

আরো পড়ুন: এলাচের যত গুণ গুণাবলী

কাঠবাদাম: কাঠবাদামে আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার আর ফাইটোস্টেরল থাকে। এসব উপাদান হৃৎপিণ্ডের জন্য উপকারী। এই বাদাম শরীরে কোলেস্টেরল মাত্রা কমাতেও সাহায্য করে।

তিসির বীজ: তিসির বীজ ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। কোলেস্টেরল কমাতে ও উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে এই বীজ ডায়েটে রাখতে পারেন। বিভিন্ন রকম স্মুদির সঙ্গে, ওট্‌সের সঙ্গে মিশিয়ে এই বীজ খেতে পারেন।

আখরোট: আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

তিল: কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডায়েটে রাখতে পারেন তিল। এতে থাকা ফাইটোস্টেরল শরীর চাঙ্গা রাখে, কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। সালাদ তৈরিকে কিংবা নানারকম রান্নায় তিল ব্যবহার করতে পারেন।

এসি/আইকেজে 



কোলেস্টেরল বাদাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250