শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ক্যারিবীয়দের ওয়ানডে ও টি-২০ কোচ ড্যারেন স্যামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের হেড কোচ নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

এছাড়া টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দ্রে কোলেকে। শুক্রবার এক বিবৃতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। 

জাতীয় দলে স্যামির কোচিং ক্যারিয়ার শুরু হবে বড় এক চ্যালেঞ্জ নিয়ে। জুনে জিম্বাবুয়েতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা খেলবে প্রথম ম্যাচ। স্যামির দায়িত্ব থাকবে দলকে বিশ্বকাপের মূল আসরে তোলা। 

দায়িত্ব নিয়ে স্যামি বলেছেন, ‘এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ, তবে আমি দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিতও। দায়িত্ব নিতে, খেলোয়াড়দের প্রভাব বুঝতে  ও ড্রেসিংরুমে আমার যে প্রভাব আছে তা কাজে লাগাতে মুখিয়ে আছি।’ 

তিনি জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তার যে আবেগ, সাফল্য, ইচ্ছাশক্তি ছিল কোচ হিসেবেও একই থাকবে। একই ভঙ্গিতে কাজ করার চেষ্টা করবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন। 

আরো পড়ুন: নাজমুল শান্তর সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এর আগে ড্যারেন স্যামি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হেড কোচের দায়িত্ব পালন করেছেন। সিপিএলে তিনি সেন্ট লুসিয়ার কোচ ছিলেন। কোলে ওয়েস্ট ইন্ডিজের বয়স ভিত্তিক, ‘এ’ দল থেকে ঘরোয়া লিগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। জিম্বাবুয়ে সিরিজে অন্তবর্তীকালীন কোচও ছিলেন তিনি।

এম/

 

ওয়ানডে টি-২০ কোচ ড্যারেন স্যামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250