বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

খালি পেটে আদা-পানি পানের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কমবেশি সবাই চায়ের সঙ্গে কিংবা রান্নায় আদার ব্যবহার করেন। কিন্তু আপনি কি কখনো আদার পানি খেয়েছেন? প্রাচীন চিকিৎসায়, আদা পানি অনেক রোগ নিরাময়ের জন্য ভেষজ হিসাবে ব্যবহৃত হতো।

আদার মধ্যে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান। এগুলো হলো ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম ইত্যাদি। বিশেষ করে সকালে খালি পেটে আদার পানি খেলে শরীরে আদার সব উপকার পাওয়া যাবে। চলুন জেনে নিই সকালে খালি পেটে আদা পানি খাওয়ার কিছু উপকারিতা-

ওজন কমাতে সাহায্য করে : খালি পেটে আদা পানি খেলে বিপাকক্রিয়া বাড়ে। বিপাকক্রিয়া ঠিক থাকলে সারাদিন স্বাভাবিক কাজ করার সময়ও এটি ক্যালোরি পোড়ায়। যা দ্রুত চর্বি ঝরাতে সাহায্য করে। আদা পানি প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে।

আরো পড়ুন : আজ প্রাক্তনের খোঁজ নেয়ার দিন

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী : আপনি যদি খালি পেটে আদা পানি খান তবে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার বৃদ্ধি রোধ করে। এ কারণে আদা পানি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। 

ত্বকের জন্য উপকারী: আদা পানি শরীরে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও, এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হয়। ত্বকের ফুসকুড়ি, ব্রণ এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এই পানি। নিয়মিত আদা পানি পান রক্তকে স্বাভাবিকভাবে বিশুদ্ধ করতে সাহায্য করে, যার প্রভাব সরাসরি ত্বকে দেখা যায়।

প্রদাহের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক : শরীরের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে আদা পানি। আদায় থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধেও লড়াই করতে আদার পানি খুবই উপকারী।

পেটের জন্য উপকারী : খালি পেটে আদা পানি খেলে হজমশক্তি বাড়ে। এই কারণে, এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটের ফোলাভাব, বমি, ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর। তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এর কারণে এটি হৃদরোগ, স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে।

যেভাবে আদার পানি খেলে আপনি উপকার বেশি পাবেন-

প্রদ্ধতি-

এক খন্ড আদা ছুলে ধুয়ে নিন। চার কাপ পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে আদা ছেঁচে পানিতে দিন। ১০ মিনিট ফোটান। এবার পানিটা ছেঁকে পান করুন। 

এস/  আই.কে.জে

উপকারিতা খালি পেটে আদা পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250