সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

গরম ভাতের সঙ্গে ঝাল চ্যাপা শুটকি ভর্তা, জেনে নিন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ঝাল ঝাল শুঁটকি ভর্তার কথা শুনলেই জিভে জল চলে আসে অনেকের। গরম ভাতের সঙ্গে সুস্বাদু শুঁটকির ভর্তা হলে আর কিছু লাগে না যেন। জিভে জল আনা এই পদ তৈরি যদিও সহজ তবে সঠিক রেসিপি জানা জরুরি। অনেক সময় শুঁটকির গন্ধ থেকে যাওয়ার কারণে তা খেতে ভালোলাগে না। চলুন জেনে নেওয়া যাক চ্যাপা শুঁটকি ভর্তার সহজ ও সঠিক রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

চ্যাপা শুঁটকি- ২৫০ গ্রাম

পেঁয়াজ- আধা কাপ

আরো পড়ুন : ডিমের এই রেসিপি আগে না খেয়ে থাকলে, আজই ট্রাই করতে পারেন

লাল মরিচ- ১০টি

রসুন কোয়া- ২ টেবিল চামচ

সরিষার তেল- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ভালোভাবে ১০-১২ বার কুসুম গরম পানি দিয়ে শুঁটকিগুলো ধুয়ে নিন। চুলায় তেল দিয়ে রসুন দিন। রসুন লাল হয়ে গেলে তুলে রাখুন। শুঁটকি বাদে এক এক করে বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। শুঁটকিসহ সব উপকরণ পাটায় বাটুন। তৈরি হয়ে গেল শুঁটকি ভর্তা।

এস/ আই. কে. জে/ 

রেসিপি ভর্তা চ্যাপা শুটকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250